• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জে সিডিএ-এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মোশাররফ হোসেন, বীরগঞ্জ
বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

৫ জুন’২০২৫ বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র উদ্যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাসে সিডিএ’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে রেলি , আলোচনা সভা ও গাছ বিতরন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) এবং সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বিশেষ অতিথি নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, গ্রাম সহায়ক আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মায়া রানী রায়, জনসংগঠনের নেতৃবৃন্দসহ সকল সদস্যগন অংশ গ্রহন করেন।

সবুজ পরিবেশ তৈরীতে সকলকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করনসহ তাদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।


More News Of This Category