• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বিদেশের দালালি করি না এটা নাকি আমাদের অপরাধ: সোহেল

সংবাদদাতা:
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা জনগণের সঙ্গে থাকি। বিদেশের দালালি করি না। এটা নাকি আমাদের অন্যায়-অপরাধ। আজকে কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে। ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে। আসলে মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয় যাদেরকে মিডিয়া তৈরি করে। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।

সোহেল বলেন, বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা একশজন নিয়ে দাঁড়াব। মিডিয়ার ভাই-বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। তারা দেখেছেন গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে। আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পাল্টা পোস্ট করা হবে। আমাদের সব নেতাকর্মীকে বলব সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারো দালাল নই।

অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদসহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, পরিবারবর্গ ও পল্লবী এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

এতে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী ও আহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব আবুল হোসেন।


More News Of This Category