• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে ধানখেত নষ্ট, কৃষকের আহাজারি

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগাছানাশক ছিটিয়ে দেয় আতোয়ারের ধানখেতে। পরদিন থেকে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করে। দুই দিনের মাথায় পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে আতোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন বলেন, ‘গত দুই বছরে পাঁচবার আমার ফসল নষ্ট করা হয়েছে। গরু চুরি হয়েছে, দুই লাখ টাকা ঋণে জর্জরিত আমি। এবার ভাবছিলাম ধান কেটে সংসার চালাব, কিন্তু সব শেষ হয়ে গেল।’

তাঁর স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের ভাগ্যের ওপর কেন এভাবে হামলা করা হলো? সন্তানদের কী খাওয়াব এখন?’স্থানীয় বাসিন্দা ফুলু মিয়া, নবী হোসেন ও গুলজেহার আলী জানান, আতোয়ার একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অমানবিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং আতোয়ারকে যেকোনো সহযোগিতা ও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category