• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পীরগাছায় র‍্যাব-১৩ এর অভিযানে জালনোট তৈরির মূল হোতা গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

র‍্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার পীরগাছা থেকে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক জালনোট চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব-১৩ সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল পীরগাছা থানাধীন ০৬ নং তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার বাসিন্দা মোঃ মানিক মিয়া (২৮), পিতা- মোঃ শামসুল হককে তার বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে ৫০০ ও ৫০ টাকা মূল্যমানের মোট ২৫৭টি জাল নোট, বিভিন্ন মূল্যমানের আংশিক প্রিন্ট করা নোট, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, লেমিনেটিং মেশিনসহ জালনোট তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category