• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধে উঠান বৈঠকে হামলা, অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগে থানায় মামলা কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: স্বামীসহ ৫ জন গ্রেফতার বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা

পঞ্চগড়-২ আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে আলোচনায় ফরহাদ হোসেন আজাদ

লালন সরকার, দেবিগঞ্জ ( পঞ্চগড় )
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় রয়েছেন ফরহাদ হোসেন আজাদ।

 

তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তার সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে।

 

ফরহাদ হোসেন আজাদ বিগত কয়েক বছর ধরে বোদা ও দেবীগঞ্জে ধারাবাহিকভাবে বিভিন্ন দলীয় কার্যক্রম, উঠান বৈঠক, মিছিল-মিটিং এবং জনসংযোগে সক্রিয় রয়েছেন। বিশেষ করে তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।

 

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, “দীর্ঘদিন ধরেই ফরহাদ হোসেন আজাদ দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে পঞ্চগড়-২ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।”

 

বিএনপি’র বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যেই তাকে এমপি প্রার্থী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


এরকম আরও সংবাদ