• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ে মহাসড়কে বালু–পাথর মজুদে নিষেধ: জেলা প্রশাসনের কড়া সতর্কবার্তা

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে মহাসড়কে বালু ও পাথর ফেলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান। তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি স্ট্যাটাসে এ সতর্কবার্তা প্রদান করেন।

স্ট্যাটাসে জেলা প্রশাসক লিখেন- পঞ্চগড়ে মহাসড়কে পাথর বালু রাখবেন না। অনেক দুর্ঘটনা হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। ইতোমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট করতে নির্দেশ দিয়েছি। তেতুলিয়ায় গণশুনানিতেও এ বিষয়টি বলেছি। কেউ দুর্ঘটনার কারণ হবেন না। জীবনহানির কারণ হবেন না।

তেতুলিয়াতে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন পঞ্চগড়ের এই অভিযান শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। কারাদন্ড দেয়া হবে।

মানুষের জানমাল রক্ষা করতে জেলা প্রশাসন পঞ্চগড় দৃঢ় প্রতিজ্ঞ।


More News Of This Category