• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে  আটক চার

রফিকুল ইসলাম, পঞ্চগড়
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারসাম্যহী এক নারী ধর্ষণের শিকার হয়েছ বলে অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত চার যুবককে আটক করেছে পুলিশ। তারা সবাই ট্রাকের চালক বলে জানাগেছে । বুধবার (১৯ নভেম্বর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে স্থানীয়রা অভিযুক্ত ধর্ষণকারী চার যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ্য করে। এ ঘটনায় বিকেলে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো.হাসান (১৮), রাজিব (২০), হানিফ (২০) ও সোহেল। এদের মধ্যে হাসান বগুড়ার সদরের মানিকচরের মিন্টু মিয়ার ছেলে, রাজিবন একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে, হানিফ একই জেলার শিবগঞ্জ থানার হরিপুর এলাকার মানিকের ছেলে ও সোহেল একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে।

 

জানা যায়, মঙ্গবার দিবাগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইট থেকে ভারসাম্যহীন ওই নারীকে ধরে নিয়ে আসেন তারা। পরে জোরপূর্বক তাকে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরী তাদেরকে রাত ৩টার দিকে আটক করে। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ্য করা হয় । এ ঘটনায় থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রজু হয়েছে, বুধবার বিকেলে অভিযুক্ত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


More News Of This Category