• রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

পঞ্চগড়ে দেশীয় চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি মানিক, সাঃ সম্পাদক সেলিম

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির জেলা শাখার ৭ম ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ময়দানদিঘি ইউনিয়নে অবস্থিত পঞ্চগড় ইউনানী কলেজ ও হাসপাতাল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের মূল আলোচনা পর্বে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাকীম শাহিবুর মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব হাকীম মো. হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কবিরাজ মো. ইসমাইল মোল্লা।

বক্তারা তাদের বক্তব্যে দেশীয় চিকিৎসা পদ্ধতির সামগ্রিক উন্নয়ন, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার এবং তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের পেশাগত অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, দেশীয় ঐতিহ্যবাহী এই চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড ঢাকার সদস্য এবং রংপুর ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল গনি। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকিম মো. কামাল হোসেন রুবেল, সিনিয়র প্রভাষক হাকিম মো. শাহাদাত আলম, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুমন এবং এডভোকেট মো. সোলেমান হক।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সহ-সভাপতি মো. সেলিম পারভেজ। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক দেশীয় চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মী সম্মেলন শেষে বিকেলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হাকীম শাহিবুর রহমান মানিককে সভাপতি এবং মো. সেলিম পারভেজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পঞ্চগড় জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।


More News Of This Category