• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ে দুইটি ইটভাটা ভেঙে দিল প্রশাসন

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী দুইটি ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বোদা পৌরসভার ভাসাইনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বুলডোজার ব্যবহার করে মেসার্স এম এম এল ব্রিক্স ও মেসার্স এস এ আর ব্রিক্স নামক দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইটগুলোতে পানি দিয়ে নষ্ট করে দেন।

বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন এবং জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

 

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, পরিবেশ ভারসাম্য রক্ষায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ দূষণসহ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category