• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

নার্সিং প্রশাসন বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

৪৮ বছরের ঐতিহ্যবাহী নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে,পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নার্সিং প্রশাসনের ৪৮ বছরের অর্জন ও অগ্রগতি নস্যাৎ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা নার্সিং পেশার মর্যাদা ও স্বাতন্ত্র্যের জন্য হুমকি। তারা অভিযোগ করেন, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ১৪ মাস আগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কাঠামো ও স্বাধীনতা বজায় রাখার বিষয়ে আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

বক্তারা অধিদপ্তরের স্বতন্ত্র পরিচয় রক্ষা, নার্সদের পদোন্নতি, জনবল কাঠামো ও প্রশাসনিক সক্ষমতা নিশ্চিতকরণসহ সকল অমিমাংসিত দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা আরও বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

কর্মসূচিতে বিএনএ ও বিএমএস-এর স্থানীয় নেতৃবৃন্দ, নার্স, মিডওয়াইফ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে আসে।

কর্মসূচিতে নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার, নার্সিং ইনচার্জ শিল্পী খাতুন, নার্সিং ইনচার্জ ঝরনা বেগম, সিনিয়র স্টাফ নার্স সুশিল কুমার দাস, সিনিয়র স্টাফ নার্স দিপু শর্মাসহ সকল সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ উপস্থিত ছিলেন।


More News Of This Category