• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

নাগেশ্বরীতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে ২০০ ভোটারের যোগদান: সরগরম কচাকাটার নির্বাচনী মাঠ

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে তৃণমূল পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক বিশাল যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোঃ আউয়াল আর্মির নেতৃত্বে জাতীয় পার্টির প্রায় ২০০ ভোটার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

দুপুর ২টা থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভায় প্রায় ৪০০-এর অধিক ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় এক নতুন নির্বাচনী আবহাওয়া তৈরি করে। দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, এই যোগদানের ফলে কচাকাটা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন। বক্তব্যে তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রচারণার সমালোচনা করে বলেন, “জামায়াত এখন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু প্রকৃত সত্য হলো, বেহেশতে যেতে হলে নামাজ, রোজা, হজ ও জাকাতসহ ধর্মীয় বিধিবিধান পালন করতে হয়; কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যায় না।”

শামিমা রহমান আপন আরও বলেন, “বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী। দল ক্ষমতায় এলে এবং ধানের শীষ প্রতীক জয়ী হলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এতে কোনো মা-বোন অধিকার থেকে বঞ্চিত হবেন না।” উন্নয়নের স্বার্থে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন সকাল ১১টা থেকেই কচাকাটা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় নেতাদের দাবি, সাধারণ মানুষের প্রত্যাশা ও আবেগ এখন বিএনপির পক্ষেই রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলাব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রশাসনের কাছে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।


More News Of This Category