বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গঙ্গাচড়া উপজেলা শাখা তৃণমূল পর্যায়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার এবং ধানের শীষে ভোট প্রার্থনার কর্মসূচি অব্যাহত রেখেছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষক দলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং গণসংযোগ পরিচালনা করছেন।
ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কার্যক্রমে অংশ নেন গঙ্গাচড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সহিদুল হক, যুগ্ম আহবায়ক নুর ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস ও যুগ্ম আহবায়ক মমিনুর রহমান বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মাহমুদ, সদস্য সচিব সাদ্দাম, সংগঠনিক সম্পাদক সাব্বির প্রামাণিক এবং যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানসহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা এবং কৃষকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কৃষক দলের প্রতিটি নেতা-কর্মী নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।
তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে। কৃষক দলের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়, ধানের শীষের বিজয়ের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটানো হবে এবং কৃষিনির্ভর অর্থনীতিকে পুনরায় উজ্জীবিত করা হবে।
উঠান বৈঠকগুলোতে উপস্থিত সাধারণ কৃষকরাও কৃষক দলের এই উদ্যোগকে সমর্থন জানান এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের চলমান আন্দোলনে পূর্ণ একাত্মতা প্রকাশ করেন।