• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা: খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

লালন সরকার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) শীতের সন্ধ্যায় ৭টায় দেবীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মন্দির জগবন্ধু ঠাকুরবাড়িতে এবং রাত ৮টায় শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে পৃথকভাবে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জগবন্ধু ঠাকুরবাড়ির প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা সভাপতি হরিশ চন্দ্র রায়, মন্দিরের সাধারণ সম্পাদক নন্দন কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়সহ জগবন্ধু ঠাকুরবাড়ি কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

একই রজনী রাত ৮টায় শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম (সমিতির ডাঙা) মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, মন্দিরের প্রধান পুরোহিত সমীরণ ব্যানার্জি, কোষাধ্যক্ষ চন্দ্রকিশোর রায় সরকার, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

সমবেত ভক্তরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা ও পূজা অর্চনা করেন।


More News Of This Category