• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে শ্রমিক নেতাদের দোয়া মাহফিল: খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রমিক নেতাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

৩ ডিসেম্বর রাতে দেবীগঞ্জ উপজেলা পৌর শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরের দেবীগঞ্জ উপজেলা পঞ্চগড় জেলা বাস–মিনিবাস–মাইক্রোবাস শ্রমিক সমিতির কার্যালয়ে উপজেলা পর্যায়ের শ্রমিক নেতাদের উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেবীগঞ্জ থানা মসজিদের ইমাম আজিজুল ইসলাম। উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।

 

ব্যস্ততার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই তিনি দলীয় নেতা–কর্মীদের নির্দেশ দেন যেন দোয়া মাহফিলটি নির্ধারিত সময়ে শেষ করা হয়। তার নির্দেশ অনুযায়ী সঠিক সময়ে মাহফিলের কার্যক্রম সমাপ্ত করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা পঞ্চগড় বাস–মিনিবাস সমিতির সভাপতি মোঃ আশরাফুল আলম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন।

উপজেলা ট্রাক–ট্যাংকলরি–কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাদেরী কিবরিয়া রানা, সড়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান গুড্ডু সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

দোয়া মাহফিল অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা সকলেই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।


More News Of This Category