• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে মৎস্য সপ্তাহ: জলাশয়ে অবমুক্ত করা হলো পোনা মাছ

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এরই অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

সকাল থেকেই উপজেলা মৎস্য কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পুরো উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বর্মনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবির, কৃষি কর্মকর্তা নাইম মোর্শেদ, প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল, আনসার ভিডিপি কর্মকর্তা শিরীন শারমিন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু এবং স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। মাছ শুধু মানুষের প্রধান খাদ্য উপাদানই নয়, এটি দেশের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৎস্য চাষকে আরও সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জেলেরা অংশগ্রহণ করেন।


More News Of This Category