• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে মহিলা মাদ্রাসার উপর হামলার অভিযোগ

সংবাদদাতা:
রবিবার, ১ জুন, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার তিস্তারহাট ডাঙ্গা পাড়া এলাকায় আকবর আলী দারুল উলুম কওমী নূরানী একাডেমি মাদ্রাসায় হামলার অভিযোগ উঠছে মাদ্রাসার পাশের বাড়ি মকবুল রহমান ও তার পরিবারের উপর।

গত (২৯ জুন) দুপুরে আকবর আলী দারুল উলুম কওমী নূরানী একাডেমির হামলার অভিযোগ তুলে দেবীগঞ্জ থানায় অভিযোগ দেন মাদ্রাসাটির সভাপতি মোশাররফ হোসেন।

মাদ্রাসাটির মুহতামিম বলেন,আমাদেরকে বিভিন্ন ভয় দেখায় গালিগালাজ করে মাদ্রাসা বন্ধ করে দিবে হুমকি দেয় এবং মাদ্রাসার অভিভাবকগন বাচ্চাদের সাথে দেখা করতে আসলে রাস্তায় দাড় করিয়ে বিভিন্ন ভয় দেখায় তারা যেন এই মাদ্রাসায় না আসে এবং ছাত্রী ভর্তি না করান।

মাদ্রাসার ছাত্রী সুমাইয়া বলে যে,আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখাই বলে যে,ওরা আমাদের উপর জ্বিন দিয়ে ক্ষতি করবে।আমাদেরকে ডিল দিলে আমার হাতে লাগে আরেকজনের মাথা ও গালে ডিল লাগে। আমরা এখন ভয়ে আছি কখন যে তারা আমাদের উপর আঘাত করে।

মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন বলেন, এই মাদ্রাসাটিতে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তাদের কে ইট পাথর দিয়ে ডিল দিচ্ছে এতে করে তিনজন বাচ্চা হাতে ও মাথায় আঘাত পেয়েছে। মকবুল রহমান এর বাড়ি থেকে কারেন্ট এর লাইন নিয়ে আসছিলাম সেটও আমাদেরকে না বলে কেটে দিছে বাচ্চারা গরমে অনেক কষ্ট পেয়েছে।বিভিন্ন ভাষায় গালিগালাজ মারার হুমকি ও দিচ্ছে তারা তাই আমি নিজেই মকবুল রহমান সহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করি।


More News Of This Category