• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে নসিমনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ১৪ জুন, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মারা যায় শাহিন ইসলাম( ১৪)।
শনিবার (১৪ জুন) সন্ধার সময় নসিমনের ধাক্কায় প্রান যায় শাহিন ইসলামের।শাহিন ইসলাম দেবীগঞ্জ সোনাহার সরকার পাড়া এলাকার শাহিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, শাহিবুর রহমান চার্জার ভ্যান গাড়িতে ফেরি করে গ্রামে গ্রামে আসক্রিম বিক্রি করে। সারাদিন আইসক্রিম বিক্রি করে বিকেলে সোনাহার বাজারে এসে তার চেলেকে বলে ভ্যান গাড়িটি বাড়িতে নিয়ে যাও। সোনাহার থেকে নীলসাগর যাওয়ার রাস্তায় আলম নগর এলাকায় গেলে বিপরীত থেকে আসা গরু সহ নসিমন গাড়ি ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে শাহিন ইসলাম রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়।স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ওসি তদন্ত প্রবির চন্দ্র সরকার জানান, সড়ক দুর্ঘটনা স্থানে দেবীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে। নসিমন চালক ও নসিমন গাড়টি থানা হেফাজতে আছে এবং মামলা প্রক্রিয়াধিন।নসিমন চালক জহিরুল হক (৪০)।ডোমার পূর্ব আমবাড়ি ডাংগা পাড়া এলাকার মুজাম্মেল হকের ছেলে।


More News Of This Category