• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে ঢাকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মনির গ্রেপ্তার

লালন সরকার। নিজস্ব প্রতিবেদক, দেবীগঞ্জ (পঞ্চগড়)
রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বাসিন্দা ছাত্রলীগ নেতা মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন ঢাকা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোঃ মনির হোসেন ঢাকা তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ বালাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে।

দেবীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা মোঃ জুয়েল রানা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৭২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, দেবীগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মনির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


More News Of This Category