• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ২৩ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৪ নং ওয়ার্ডে এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) রাত ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভার আয়োজনে দেবীগঞ্জ কেন্দ্রীয় কবর স্থান মাঠে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। সহযোগী সমাবেশে দেবীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভূইয়া সহ আরো ২০ থেকে ৩০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী ফরম পূরণ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেন।
সহযোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সুফিউল্লাহ সুফি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, প্রধান পৃষ্ঠপোষক, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেত।
সমাবেশে প্রধান আলোচক আবুল বাশার বসুনিয়া বলেন, আমরা মানুষকে সৎ পথের আদেশ অসৎ কাজে বাধা দিব। অসৎ কাজ করার কথা পৃথিবীর কোন ধর্মই বলে নাই। কিন্তু সকল ধর্মের কিছু মানুষ খারাপ কাজের সাথে জড়িত থাকে সেটা ধর্মের দোষ নয় ব্যক্তির দোষ, রাজপথে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি, । বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের কল্যান মূলক কাজ করতে চায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরে কিন্তু ক্ষুধা মুক্ত হয় নাই। বিগত ১৫ বছর আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে রাজ পথে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি।বর্তমান ৫ আগষ্টের পর যারা অন্যায়, চাঁদা, অন্যের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আমরা কিন্তু আপনাদেরও নাম জাতির সামনে উন্মোচন করব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌরসভার কাউন্সিলর আক্কাস আলী ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভা আমির শেখ ফরিদ হাসান সহ বিভিন্ন নেতা কর্মিগণ।


More News Of This Category