পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান তাঁর অফিস কক্ষে নির্বাচিত পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আনসার-ভিডিপি অফিসার মোছাঃ শিরিন আক্তারও উপস্থিত ছিলেন।
চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজন গ্রাম পুলিশ হলেন, উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ৫নং ওয়ার্ড খারিজা কাটুন হারি এলাকার আব্দুল হাকিমের ছেলে দুলাল (রোল নম্বর ১২)। ৩নং ওয়ার্ড ধণ গ্রাম হলাপাড়া এলাকার বিষ্টু চন্দ্র বর্মনের ছেলে ধনেশ চন্দ্র বর্মন (রোল নম্বর ৭)। ৯নং ওয়ার্ড ছত্রশিকারপুর এলাকার মোঃ আবু বক্করের ছেলে মোঃ সেলিম উদ্দিন (রোল নম্বর ১৯)।পামুলি ইউনিয়ন, ৫নং ওয়ার্ড নাপিতপাড়া এলাকার মলিনদ্রনাথ বিশ্বাসের ছেলে কনকচন্দ্র বিশ্বাস (রোল নম্বর ২৮)। দণ্ডপাল ইউনিয়ন, ৯নং ওয়ার্ড শান্তিনগর এলাকার ওয়াদ আলীর ছেলে জুয়েল (রোল নম্বর ৩৮)।
উল্লেখ্য, ২৫ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এই নিয়োগে মোট ৫ জন গ্রাম পুলিশ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
নিয়োগপত্র গ্রহণের পর নির্বাচিত প্রার্থীরা দায়িত্বশীলভাবে কাজ করার প্রতিশ্রুতি জানান।