• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেবীগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ 

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় দেবীগঞ্জ নর্থ-স্টার স্কুল এন্ড কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎

ইসলামি চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫”-এর আওতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর শহরের বিভিন্ন স্কুলের ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে আম, একটি আমড়া ও একটি করে লিচুর চারা দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ১হাজার টি ফলের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়াও বিতরনকৃত গাছ গুলোর মধ্যে রয়েছে আম্রপালি, হাড়ি ভাংগা ও ব্যানেনা জাতের আম গাছ, আমড়া এবং অধিক ফলনশীল চায়না-৩ লিচু গাছ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার শামীম ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা সহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবক, দেবীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম মাহমুদ ও মোঃ সাকিব উদ্দীন এবং নর্থ স্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আসসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মুসলিম মাহমুদ বলেন, গাছ মানুষের উপকারি বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় যার ভূমিকা অপরিসীম। তাই সারা দেশ ব্যাপী আসসুন্নাহ ফাউন্ডেশনের এই বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে।

ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা। এসময় পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category