• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে গাছ কাটতে গিয়ে আরেক গাছের আঘাতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটার সময় আরেক গাছের সাথে ধাক্কা লেগে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম নাগের (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামের ইমান আলী মাষ্টার এর বাগানের গাছ ক্রয় করেন ডাংধরা ইউনিয়নের মাখনেরচর গ্রামের কাঠের বেপারী আবুল হোসেন। তার কয়েকটি গাছ কাটার জন্য কাউনিয়ারচর পশ্চিম পাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম ও তার সঙ্গী গন। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন।

স্থানীয় সুত্রে আরো জানা যায়, দক্ষিণ পাশে প্রায় ৬০ – ৭০ ফিট উপরে গাছের ডাল কাটতে থাকে শ্রমিক নজরুল এবং তার একটু উত্তর পাশে আরেক গাছ কাটতে ছিলো তার সঙ্গীরা, সেই গাছ সরাসরি দক্ষিণ পাশের গাছে বারি লেগে তাৎক্ষণিক মাটিতে পড়ে যায় নজরুল। পরে গুরুতর আহত নজরুল ইসলামকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে


More News Of This Category