• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমারে বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাব কার্নিভাল অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নীলফামারীর ডোমারে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩জুন) সকাল ১১,৩০ মিনিটে সারা দেশের ন্যায় জাতীয় ভাবে একযোগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অর্ন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ।


উপজেলার বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জাতীয় সংগীত ও পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস সভাপতি শায়লা সাঈদ তন্বী।
স্কাউটস এর উপজেলা কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসীর উপস্থাপনায় অতিথি হিসাবে জেলা কমিশনার শাফিউল ইসলাম, এলটি সহকারী কমিশনার মজিবুর রহমান, আঞ্চলিক উপ-কমিশনার বিনয় কুমার রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সুদিপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মিরজাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ প্রমূখ বক্তব্য রাখেন। দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ৩৩টি তাবু করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন স্কাউটস ও গালর্স গাইড এর সদস্য অংশগ্রহন করেন।


More News Of This Category