• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ডোমারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশে ইঞ্জিঃ তুহিন

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নীলফামারীর ডোমারে জুলাই গণঅভ্যুত্থান ও ৫আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিকাল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিলের বহর নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করে।

মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে ডোমার উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বাটার মোড় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, নীলফামারী জেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় নেতা রায়হানুক হক প্রধান ইউসুফ, উপজেলা যুবদলের আহবায়ক ইফতে খায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, , ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলমসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category