• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমারে আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী )
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “স্পন্দন” আবৃতি ও নৃত্য একাডেমী’র ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজিরা আক্তার ফেরদৌসীর সঞ্চালনায় অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সংগঠনের পরিচালক শাহিনুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আখতারুজ্জামান সুমন, সাংবাদিক রওশন রশিদ, কন্ঠ শিল্পী আমজাদ হোসেন, নাট্য সমিতির আহবায়ক মাসুদ বীন আমিন সুমন, নৃত শিল্পী আনিস আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


More News Of This Category