ঠাকুরগাঁও জেলার ভুল্লী এলাকায় র্যাব-১৩-এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের একটি মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, পাচারবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ইং ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নম্বর ইউনিয়নের সুকানপুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ লাল মিয়া (৬০), পিতা- মৃত ফজল হক মন্ডল, মাতা- মৃত রাবেয়া বেগমকে তার বসতবাড়ী থেকে একটি কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরপূর্বক তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র্যাব-১৩, অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।