• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
সোমবার, ১৯ মে, ২০২৫

৫০ পিস টাপেনটাডল ট্যাবলেট সহ মোঃ সবুজ আহম্মেদ(২৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। তিনি জামালপুর শহরের লাঙ্গল জোড়া(পাওয়ার প্লান্টের পিছনে) এলাকার মোঃ আব্দুর রশিদ ওরফে টেপুর বাপ এর ছেলে। সোমবার (১৯ মে) বিকাল চার টায় বিষয়টি নিশ্চিত করে জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জামালপুর ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার নেতৃত্বে পৌর শহরের ডাকপাড়া নুরুল হক এর ফলের আড়ত সংলগ্ন চানু মিয়ার দোকানের সামনে শেরপুর টু জামালপুর গামী মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় থেকে ৫০(পঞ্চাশ) পিস টাপেনটাডল ট্যাবলেট সহ ব্যবসায়ী মোঃ সবুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category