• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, জরিমানার টাকা ধর্ষিতাকে দেওয়ার নির্দেশ

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন(২৯) নামের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম মামলার বাদী প্রাপ্ত হবেন। বৃহস্পতিবার (৩জুলাই) দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু মো: আসিমুল এহসান এ রায় ঘোষনা করেন। আসামি বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক ও বিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী মোবারক হোসেন। পরে আসামীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি আইনজীবী ফজলুল হক জানান,মামলার বাদী মোছা: রেখা খাতুনের সাথে বিবাদী বছির উদ্দিনের সাথে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। যার ফলে বিয়ের প্রলোভনে রেখাকে একাধিকবার দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দিলে বাদী রেখা খাতুন তার প্রস্তাব প্রত্যাখান করলে ২০১৫ সালের ১০ জুন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বছির উদ্দিন। পরে রেখা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০১৫ সালের ২৫ জুন বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট প্রদান করলে ৮ জন স্বাক্ষী আদালতে জবাব বন্দী প্রদান করে । আসামীর আইনজীবীও জেরা করে। আদালতে আসামী বছির উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা জরিমানা করে রায় ঘোষনা করেন। ১ লক্ষ টাকা বাদী পাবে। আমরা এ রায়ে সন্তুষ্ট।


More News Of This Category