• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

জামায়াত হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না: গোলাম পরওয়ার

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না। যেকোনো অন্যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সব ধর্মেই নিষিদ্ধ। আমি এই হিন্দু অধ্যুষিত এলাকার এমপি ছিলাম। আমাকে হিন্দুরাও ভোট দিয়েছিলেন। তারা আমাদের বিশ্বাস করে। আমাদের ওপর তাদের পুরোপুরি আস্থা আছে। তাদের হেফাজত করা আমাদের আদর্শিক দায়িত্ব। এ আদর্শিক দায়িত্ব থেকেই সারাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসানালয় ও বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতে জামায়াতের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় খুলনার ডুমুরিয়া উপজেলার জোবায়েদ আলী অডিটোরিয়ামে কালিবাড়ি মঠেরদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কালিবাড়ি মঠের সহ-সভাপতি অ্যাডভোকেট অশোক কুমার সিংহের সভাপতিত্বে পরিতোষ কুমারের পরিচালনায় এসময় বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

সভায় হিন্দু নেতারা বলেন, বর্তমান ক্রান্তিকালে জামায়াতে ইসলামী যেভাবে পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা প্রত্যাশা করি সব সময় আপনারা পাশে থাকবেন।


More News Of This Category