• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

জামায়াতের ৫ দফা দাবিতে দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ ফরিদ, সিনিয়র রিপোর্টার। দেবীগঞ্জ, পঞ্চগড়
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিজয় চত্বর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বোদা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য এবং পঞ্চগড়-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া

উপজেলা আমির (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বাসেত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বেলাল হোসাইন, সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাহার ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

৫ দফা দাবী গুলো হলো-১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন। ২. জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা। ৩. ভোটাধিকার নিশ্চিত করা। ৪. বিশিষ্ট ব্যক্তিত্বদের হত্যা ও গণহত্যার বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ৫. ঐরামত সোসার জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
পরে সমাবেশ শেষে বিজয় চত্বর থেকে একটি র্যালি শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বিজয় চত্বর মোড়ে এসে শেষ হয়।


More News Of This Category