• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

গাইবান্ধায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

গাইবান্ধায় র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর থানার নারায়ণপুর গ্রামের বাকির মোড়ে অবস্থিত সুলতান মিয়ার মুদির দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় জিআর মামলা নং-৭৪/১৫, দায়রা নং-৩২২৮/১৫ (চট্টগ্রাম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) এর ৯(খ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শফিউল ইসলাম সুমন (৪২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম সুমন গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


More News Of This Category