• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় কেন্দ্রের বাইরে অর্থ বিতরণের অভিযোগ, বিএনপি নেতা আটক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর-১ আসনের গঙ্গাচড়ায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে অর্থ বিতরণের অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে বেতগাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোট চলাকালে কেন্দ্রের বাইরে কয়েকজনকে টাকা বিতরণ করতে দেখা যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। ভোটার এমদাদ হোসেন জানান, কেন্দ্রের ভেতরে পরিবেশ শান্ত থাকলেও বাইরে এ ঘটনা নজরে আসে। সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

প্রিসাইডিং অফিসার এনামুল হক বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুর মালেক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি, তবে যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


More News Of This Category