রংপুরের গংগাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ জেসমিন আক্তারের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জান।
সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। এতে নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীরা ইউএনওর সাথে মিলেমিশে কাজ করে এলাকায় সুশাসন ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গংগাচড়ায় নবাগত ইউএনওকে ঘিরে এ মতবিনিময় সভা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।