• রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

গংগাচড়ায় জমি সংক্রান্ত বিরোধে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

গংগাচড়া উপজেলার পশ্চিম খাপড়িখাল মুন্সিপাড়া (বেতগাড়ী) এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কাটা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শামসুল হক (৫৩) গংগাচড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন মোঃ শামসুল হক। বসত ভিটার সীমানার ভেতরে বিবাদী মোঃ ওবায়দুল কাদেরের কিছু গাছ থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় প্রায় আট মাস আগে গাছগুলো কেটে নেওয়া হলেও গাছের গোড়াগুলো অপসারণ করা হয়নি। পরবর্তীতে পাকা ঘর নির্মাণের জন্য একাধিকবার অনুরোধ করা হলেও বিবাদীরা তা এড়িয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ বাচ্চামাই এ বিষয়ে কথা বললে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে লাঠি, দা, কুড়াল ও লোহার রড নিয়ে মারধরের চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিবাদীরা ভুক্তভোগীর বসত ভিটায় থাকা ১টি আম, ১টি কাঁঠাল, ১টি জলপাই ও ৪টি সুপারি গাছ কেটে ফেলে, যার আনুমানিক ক্ষতি ২০ হাজার টাকা।

ঘটনার সময় আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে থানায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা বিবাদী মোঃ ওবায়দুল কাদেরের বক্তব্য নিতে চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
গংগাচড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category