• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কালিগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

লালমনিরহাটের কালিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হারুন মিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ বোতল এস্কাফ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হারুন মিয়া নুরু হোসেন ওরফে নুরু শেখের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে এস্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ করতেন।
র‌্যাব আরও জানায়, ধৃত আসামি অভিনব কৌশল ব্যবহার করে মাদক পরিবহন ও বেচাকেনা পরিচালনা করতেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category