• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

কচাকাটা প্রেসক্লাবের উদ্যোগে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম )
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কচাকাটা প্রেসক্লাবের উদ্যোগে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কচাকাটার সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়।

প্রথমেই কচাকাটা থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা। পরে কচাকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিএনপির ছাত্রদল সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক , কচাকাটা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কচাকাটায় শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে দিবসটি পালিত হয়। দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।


More News Of This Category