• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কচাকাটায় শীতার্তদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র উপহার

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম )
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় শীতার্ত ও অমসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা মেডিকেল জোনের উদ্যোগে এবং কচাকাটা থানা শাখার আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) কাইয়ারচর মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কচাকাটা থানা ছাত্রশিবির সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংগঠন। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দারিদ্রপীড়িত মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব, আর আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক। এছাড়াও ছাত্রশিবির মেডিকেল জোন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


More News Of This Category