• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কচাকাটায় বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূলে ব্যাপক তৎপরতা

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম )
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বিএনপির তৃণমূলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টা থেকে মিছিল ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি কচাকাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কচাকাটা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সৈয়দ আহমেদ বাচ্চু বাপ্যারী। আরও উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনিছুর রহমান তোলা ব্যাপারী, কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাশেম আলী মেম্বার, বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোঃ আজিবর রহমান এবং কেদার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহাইমিনুর রহমান (মজনু)। এছাড়াও কেদার, কচাকাটা ও বল্লভেরখাস ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,
“জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যেতে হলে নামাজ, রোজা, হজ ও যাকাত আদায় করতে হয়—কোনো প্রতীকে ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যায় না।”
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করা হলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কোনো মা-বোন বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তারা। উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতারা।
এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে একই দিন বিকাল ৪টায় কচাকাটা বাজারের বিভিন্ন দোকান ও সড়কে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। নেতাদের দাবি, সাধারণ মানুষের প্রত্যাশা এবার বিএনপির দিকেই ঝুঁকছে।

সমাবেশ থেকে ঘরে ঘরে প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


More News Of This Category