• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

এনসিপি বেতগাড়ী ইউনিয়ন শাখার কমিটি গঠন ও আনন্দ মিছিল

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেতগাড়ী ইউনিয়ন শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোখলেছুর রহমান। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মো. আখতারুজ্জামান (লেমন), মো. আবু সাঈদ, মো. হযরত আলী, মো. কামরুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. মোক্তার হোসেন এবং মো. এনামুল। এছাড়া কমিটির সদস্য হিসেবে অনুমোদন পেয়েছেন মো. আব্দুল লতিফ, মো. মাইদুল ইসলাম, মো. ইব্রাহিম, মো. চাঁদ মিয়া, মো. আব্দুস সুবহান, মো. জালেক মিয়া, মো. লিটু মিয়া, মো. নূরনবী, মো. আব্দুস সালাম এবং মো. বুলবুল আহমেদ।

 

কমিটি গঠনের পর শনিবার সন্ধ্যায় বেতগাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে ঝেল্লারস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান বলেন, এনসিপির আদর্শকে আরও বেগবান করার লক্ষ্যে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।


More News Of This Category