যশোরের শার্শায় ঈদের নামাজ আদায় করা কে কেন্দ্র করে, দুই পক্ষের গোলযোগ জেরে ককটেল বোমা হামলায় আব্দুল হাই ( ৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে।
শনিবার (৭)ই জুন রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের জামতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান সরকারের ছেলে এবং ওয়ার্ড বিএনপি’র কার্যনির্বাহী সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন ডুবপাড়া ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পদ্ধতি ও অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বিএনপি নেতা আব্দুল হাই ও ওই গ্রামের আবু সাঈদের তর্ক বিতর্ক হয়।
এ ঘটনার জের ধরে রাত ৮, ৩০ দিকে জামতলা মোড়ে অবস্থানরত আব্দুল হাইকে লক্ষ্য করে ৪/৫ একটি সন্ত্রাসী দল আতর্কিত ককটেল বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।
এ হামলায় আব্দুল হাই গুরুতর ভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহটি রাতে বেনাপোল পোর্ট থানায় রাখা হয় এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে, নিশ্চিত করেছেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া এবং তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা এবং ঈদগায়ের নেতৃত্ব নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাভারন সার্কেল সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত আছে।