শেখ ফরিদ: অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৮টি গাড়ি জব্দ দেবীগঞ্জের ময়নামতির চর রক্ষার্থে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে।
সোমবার (২জুন) দেবীগঞ্জ উপজেলা সদরের ময়নামতির চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে প্রশাসন বালু ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। পরে বালু উত্তোলন বন্ধ করে দেন। এসময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ৮টি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন বারবার বালু উত্তোলন করতে নিষেধ করলেও প্রশাসনের নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ী দেবীগঞ্জ মৌজার ময়নামতি চর এলাকায় এক শ্রেনীর বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেবীগঞ্জের করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করতো। যার কারনে ময়নামতির চর নদীর গর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দেয়।

উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা বালুর পয়েন্ট বন্ধ করার জন্য উপর মহলে চিঠি পাঠাবেন। ইজারাদার প্রতিষ্ঠান বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন ও ৮ মহেন্দ্র ট্রাক্টর জব্দ করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। এসময় যৌথ বাহিনীর সদস্য, প্রশাসন কর্মকর্তারা ও দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমরা খবর পাই যে ময়নামতি চর এলাকায় নকশার বাইরে অবৈধভাবে এক শ্রেণীর লোক ভাল উত্তোলন করছে। পরে আমরা এসে বালু উত্তোলন বন্ধ করে দেই এবং বালু উত্তোলন করার কাজে ব্যবহার করা আটটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করি এবং বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, উপজেলা প্রশাসন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে এবং আটটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করেছে। আমি এখন পর্যন্ত মামলার কাগজ হাতে পাইনি এবং মহেন্দ্র ট্রাক্টর থানার হেফাজতে দেয়া হয়নি।