• রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা ইপিআই সুপারিনটেনডেন্ট লাবু 

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড় )
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

চাকুরী জীবন শেষ করে অবসরে গেলেন পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগের পরিচিত মুখ, নীতি আদর্শের এক মানবিক সেবক জেলা সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু। চাকরূ জীবনে বিশেষ করে ভয়ংকর করোনার সময় একেবারে সামনের সারিতে থেকে তিনি পরিস্থিতি সামাল দিয়েছিলেন। শুধু তাই নয় করোনাকালিন সময়ে সকল তথ্য দিয়ে সাংবাদিকদের অনেক সহযোগিতাও করেছিলেন তিনি। তার অবসরজনিত কারণে বিদায় বেলায় জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাগণ বৃহস্পতিবার বিকেলে হাজির হয়েছিলেন সিভিল সার্জন অফিসের হলরুমে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, বোদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুমন ধর, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনি. কনসালটেন্ট সার্জারী ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট শিশু ডা. মনোয়ারুল ইসলাম,  কনসালটেন্ট এ্যানেসথেসিয়া ডা. মনসুর আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. সিফাত জাহান, স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীন, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ। অনুষ্ঠানে জেলার ইপিআই মেডিকেল টেকনোলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারী ইন্সপেক্টর সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category