• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মোশাররফ হোসেন। বীরগঞ্জ, দিনাজপুর
শনিবার, ১৪ জুন, ২০২৫

দিনাজপুর ১৪ জুন’২০২৫ শনিবার বীরগঞ্জ হাটখোলা জামে মসজিদের আধুনিক ডিজাইনে ওজুখানা বাথরুম ও গ্যারেজ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সে সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর ও ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন, আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবীব সহ গন্যমান্য মুসল্লীগন, ব্যক্তিবর্গ ও মসজিদ কমিটির সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এক সৌজন্য সাক্ষাৎকারে মসজিদ কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ আব্দুল বারিক সহ অন্যান্যরা জানান ২০ টি শক্তিশালী পিলার দ্বারা তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা, আলহামদুলিল্লাহ ইতোমধ্যেই সন্তোষ জনক অর্থ অনুদান পাওয়া গেছে।

তারা আগামী এক মাসের মধ্যে উদ্বোধন কৃত কাজটি সম্পন্ন করবেন বলে আশা ব্যক্ত করেছন।

তাই দ্বীনদার দানশীল মুসল্লীদের সদয় দৃষ্টি কামনা করা হয়েছে।

মসজিদ নির্মান এই মহতি কাজে সকলকে শরীক হওয়ার অর্থাৎ অংশ গ্রহনের জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। প্রতিটি পিলার একতলা পর্যন্ত নির্মান খরচ সাড়ে ১২ হাজার টাকা। যদি কোন ব্যক্তি উক্ত পরিমান অর্থ কিংবা কমবেশী টাকা সহায়তা করতে চান তাহলে দ্রুত মসজিদের ইমাম সাহেব অথবা কমিটি কে অবগত করতে হবে।

সংক্ষিপ্ত মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওঃ ওয়াহিদুজ্জামান।


More News Of This Category