• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন

সরকারি হজ গাইড হিসেবে নিয়োগ পেলেন নাগেশ্বরীর মাওলানা শামসুল হুদা

মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম )
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা–২০২২ এর তফসিল–৩ এর শর্তাবলি পরিপালন সাপেক্ষে হিজরি ১৪৪৭/২০২৬ সনের হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবের পবিত্র মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফাসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ১০০ (একশত) জনকে হজ গাইড হিসেবে নিয়োগ প্রদান করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলেরহাট গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হুদা সাহেব। তাঁর এই গৌরবজনক অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মাওলানা শামসুল হুদা একজন সুপরিচিত ধর্মভীরু, সৎ ও দায়িত্বশীল আলেম। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের নৈতিক শিক্ষা, দ্বীনি দাওয়াত ও মানবিক কার্যক্রমে তাঁর অবদান প্রশংসনীয় বলে জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট মহলের মতে, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিত হওয়ায় তিনি হজযাত্রীদের সার্বিক সেবা, দিকনির্দেশনা ও সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এ উপলক্ষে তাঁর আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং পবিত্র হজ পালন ও অর্পিত দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া করেছেন।


More News Of This Category