• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে হামলার প্রতিবাদে জামায়াতের বিশাল বিক্ষোভ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বিকালে জেলা জামায়াতের আয়োজন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি খোয়ারপাড় থেকে শুরু হয়ে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়।মিছিল শেষে থানার মোড়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।এছাড়াও আরো বক্তব্য রাখেন, নকলা- নালিতাবাড়ী ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, শ্রীবরদী- ঝিনাইগাতী ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে।
শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগে এমন ন্যক্কারজনক হামলার ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের নেতারা ।


More News Of This Category