• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে জামায়াতের স্মারকলিপি পেশ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।

১২ অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সজবরখিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ী-২ আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া এবং শ্রীবরদী-ঝিনাইগাতী-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদালসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ আরো অনেকে।

সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন।

জামায়াতের ৫ দফা গণদাবীগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


More News Of This Category