• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৩ জন গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে অভিনব কায়দায় রক্ষিত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৩৪৪ বোতল ফেনসিডিলজাতীয় মাদক এসকাফ (ESKuf) ও ৩.৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযানের ধারাবাহিকতায় বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত মিশুক তল্লাশি করে সিটের পাশে বিশেষ কায়দায় রাখা ৩.৫ কেজি গাঁজাসহ মো. সেলিম মিয়া (৪৬) ও মো. আবু তাহের (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পৃথক আরেক অভিযানে একই দিন বিকেল ৩টায় র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের লতাবর কদমতলা গ্রামে অভিযান চালিয়ে এক বসতবাড়ির মেঝেতে পুঁতে রাখা ড্রাম ও একটি মোটরসাইকেল তল্লাশি করে ৩৪৪ বোতল এসকাফসহ মো. আকিমুল ইসলাম আপেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


এরকম আরও সংবাদ