• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০’জনকে জরিমানা

সাদ্দাম হোসেন রাজ, নরসিংদী
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোট ৩হাজার ৫’শত টাকা অর্থদণ্ড আদায় করে।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। তিনি জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, রায়পুরার রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং সড়কে স্বাভাবিক চলাচল ফিরতে শুরু করেছে।


More News Of This Category