• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

রংপুর জেলার মিঠাপুকুর থানায় দায়ের করা এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আরিফুল ইসলাম (২০)।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত। গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আসামি কৌশলে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে যায়। পরদিন ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি তার নিজ বাড়ির শয়নকক্ষে ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫ অধ্যাদেশ) এর ৯ (ক)(১) ধারায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-২৩, তারিখ-৩১ ডিসেম্বর ২০২৫।

মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে আসামি আত্মগোপনে ছিল। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে র‍্যাব-১৩ এবং র‍্যাব-২ এর যৌথ অভিযানে ঢাকার কাফরুল থানাধীন শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সামনে থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব জানিয়েছে, ধর্ষণ, অপহরণ, হত্যা সহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।


More News Of This Category