• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ: এক বোতল তেল কিংবা রেজার নয়, প্রশ্ন সীমান্ত নিরাপত্তার জামালপুরে পৈতৃক ভিটা রক্ষা ও হামলাকারীদের শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ডিমলা-নাউতারা সড়কে বেহাল দশা ও সীমাহীন দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি হাজারো মানুষের লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩৯৮ বোতল মাদকসহ গ্রেপ্তার ২ দক্ষিণ বেতগাড়ী বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইন্সট্রাক্টর এরশাদুল হক, শিক্ষার্থীদের পাঠ যাচাইয়ে সন্তোষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে রংপুরের ক্যাফে গ্রিন ভ্যালি থেকে ডিবি পুলিশের অভিযানে আটক ৫ গঙ্গাচড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ গ্রাম পুলিশ সদস্য পুরস্কৃত বীরগঞ্জের ৫ হিমাগারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ৭ কোটি ২৯ লাখ টাকা আদায়, ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ী নোয়াখালীতে ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত হুজুরকে গণধোলাই শেষে পুলিশে দিলেন জনতা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ লাশের ময়না তদন্ত সম্পন্ন।

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ লাশের ময়না তদন্ত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

 

পরিবারের খোজে লাশটি ২ দিন হিম ঘরে অপেক্ষমান।

 

৭ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় বীরগঞ্জ থানাধীন ঢাকা-পঞ্চগড় মহাসড় কে শালবাগান সংলগ্ন জেলখানা মোড়ে বালু বোঝাই ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়।

 

চালক পালিয়ে গেছে, ঘাতক ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২২-২১১৯. থানায় আটক রয়েছে।

 

দশমাইল হাইওয়ে থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান অজ্ঞাতনামা পরিচয়হীন ভবঘুরে বৃদ্ধের লাশটি বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। কোন ওয়ারিশ পাওয়া যায়নি।

 

তিনি আরও জানান পরবর্তীতে সিআইডি ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।

 

ওয়ারিশের খোজে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হিমঘরে ২ দিনের জন্য রাখা হয়েছে। তার পরেও ওয়ারিশ পাওয়া না গেলে বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সততা স্বীকার করেছে।


এরকম আরও সংবাদ